বিরবাহা হাঁসদা মন্ত্রী হওয়ার খবরে খুশি ঝাড়গ্রামের বাসিন্দারা - The News Lion

বিরবাহা হাঁসদা মন্ত্রী হওয়ার খবরে খুশি ঝাড়গ্রামের বাসিন্দারা



দি নিউজ লায়ন;  তৃনমূল কংগ্রেস দলে যোগদান করে বিধানসভা নির্বাচনে  ঝাড়গ্রাম থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জয় লাভ করেন সাঁওতালি সিনেমার অভিনেত্রী বিরবাহা হাঁসদা। তার বাবা  ঝাড়খন্ড পাটি নরেন এর প্রতিষ্ঠাতা নরেন হাঁসদা বিনপুরের বিধায়ক ছিলেন।তার  মৃত্যুর পর বিরবাহা হাঁসদার মা চুনিবালা হাঁসদা বিনপুরের বিধায়ক হয়েছিলেন। বিরবাহা হাঁসদা তার বাবার দল ছেড়ে দিয়ে তৃণমূলে যোগদান করেন।


বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পর ঝাড়গ্রামে ফিরে করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য রাস্তায় নেমে প্রচার করেন ও যাদের মাস্ক নেই তাদের হাতে তিনি মাস্ক তুলে দেন।রবিবার বিকালে বিরবাহা হাঁসদা জানতে পারেন তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রী সভার  সদস্য করেছেন।সোমবার তিনি মন্ত্রী হিসেবে শপথ নিবেন।বিরবাহা হাঁসদা বলেন তাকে দিদি তার মন্ত্রী সভার  সদস্য করায় তিনি খুশি।


সেই জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান।তিনি বলেন আমি মানুষের জন্য কাজ করবো।জঙ্গল মহলের শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।প্রথমেই করোনা মোকাবিলার জন্য দলের নেতা ও কর্মীদের নিয়ে রাস্তায় নেমে কাজ করবো।তাই বিরবাহা হাঁসদা মন্ত্রী হবেন বলে খবর ছড়িয়ে পড়ায় ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা খুব খুশি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.